1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:

দক্ষিণ সুনামগঞ্জে বাসচাপায় বিদ্যুতের লাইনম্যান নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
  • ৩১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে দিরাই বিদ্যুৎ অফিসের এক লাইনম্যান নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দিরাই বিদ্যুৎ অফিসে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে দিরাই-মদনপুর রাস্তার গাজীনগর এলাকায় দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের নাম রাহেল আহমদ (৩০)। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের বগুলারাকাড়া গ্রামের মৃত আলমাছ আলীর ছেলে।

খবর পেয়ে বগুলারাকাড়া গ্রামের স্থানীয় জনতা নোয়াখালী বাজারে বাসটি আটক করে ব্যাপক ভাংচুর চালালেও ঘাতক চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে পুলিশ ও স্থানীয় জনতা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো. ইফতেখার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com