1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

দক্ষিণ সুনামগঞ্জে বুধবার ছাত্র জনতার সমাবেশ সফলের প্রস্তুতি

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪২১ Time View

স্টাফ রিপোর্টার- আগামীকাল বুধবার দক্ষিণ সুনামগঞ্জে এম এ মান্নান চত্ত্বরে বিশাল জনসভার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ ও সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ স্থাপন করায় জননেত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নানকে অভিনন্দন জানানোর জন্য দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ এম এ মান্নান চত্তরে ছাত্র-জনতার জনসভা ও আনন্দ র‌্যালী পালনে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্প গ্রহণ করায় জননেত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপিকে অভিনন্দন জানানোর জন্য আগামী ছাত্র-জনতার সমাবেশ সফল করার লক্ষ্যে ছাত্র-জনতার আয়োজনে সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ প্রস্তাবিত এম এ মান্নান চত্ত¡রে বিশাল আনন্দ র‌্যালী ও পথ সভার আয়োজন করা হয়েছে। র‌্যালীটি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর এলাকা হইতে জয়কলস বাসষ্ট্যান্ড এলাকায় প্রদক্ষিণ করার কথা রয়েছে।

উক্ত আনন্দ র‌্যালী পরবর্তী পথ সভায় পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান ভিডিও কনফান্সের মাধ্যমে বক্তব্য রাখবেন। পাশপাশি জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সহ গুণীজন বক্তব্য রাখবেন। পথসভায় সুনামগঞ্জের উন্নয়নের গতি তরান্বিত করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হইবে। সমাবেশে সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার ছাত্র-জনতা, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকরা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আয়োজকরা ছাত্র-জনতার সমাবেশকে সফল কারার জন্য জেলার সকল শ্রেণী পেশার মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com