1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

দক্ষিণ সুনামগঞ্জে মধ্যরাতে সড়ক দুর্ঘটনা

  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ২৭৫ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে মধ্য রাতে মালবাহী ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাকের দুই চালক আহত হয়েছেন। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি শুক্রবার রাত সাড়ে ১২টায় উপজেলার পাগলা বাজারের পূর্বে সিলেট সুনামগঞ্জ সড়কে ঘটেছে।
জানা যায়, মধ্য রাতে সার বোঝাই করা একটি ভারী ট্রাক [সিলেট-১১-০৩৯৩] সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা নাম্বারহীন মাটিবাহী একটি খালি লরি সামনে থেকে ধাক্কা দিলে এ ঘটনাটি ঘটে। এতেই মাঝ রাস্তায় উল্টে যায় সার বোঝাই ট্রাক। ফলে উভয় পাশে আটকে যায় দূরপাল্লার শতাধিক বাস, ট্রাক ও ছোট বড় যানবাহন। প্রায় দুইঘন্টা সময় আটকে থাকার পর দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ, জয়কলস হাইওয়ে পুলিশ ফাড়ি ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তার একপাশ দিয়ে যান চলাচল শুরু হয়। পরে ভোর পর্যন্ত কাজ করে যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ।
ঘটনার স্বত্যতা স্বীকার করে জয়কলস হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মুজাম্মেল হক, ‘ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমরা যাই। স্থানীয় লোকজনের সহযোগিতায় কাজ করে রাস্তা পরিষ্কার করি। কাজ শেষ করতে করতে ভোর হয়ে যায়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com