1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

দক্ষিণ সুনামগঞ্জে স্কুল ছাত্র খুনের প্রতিবাদে দুই ঘন্টা সড়ক অবরোধ

  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৪১৮ Time View

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে স্কুল ছাত্র শাহানুর হত্যার প্রতিবাদে পাগলা সরকারি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। সড়কে আগুন লাগিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। প্রায় ২ ঘন্টার অবরোধ চলাকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে স্কুল শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।
শনিবার সকাল ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে পাগলাবাজার বাসস্টেশন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
২ ঘন্টাব্যাপী অবরোধ কর্মসূচীর কারণে সড়কের দুই পাশের কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিলও করে। এসময় বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীদের সড়কে শুয়ে থাকতেও দেখা যায়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেনের হস্তক্ষেপে অবরোধ কর্মসূচী প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা উপস্থিত প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের জানায়, দুই পক্ষের সংঘর্ষ চলাকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের শ্রমিকরা ধারালো বেলচা (বালু তোলার এক প্রকার যন্ত্র) দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করলে এবং ছুরিকাঘাতে পাগলা স্কুল এ- কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়।
শিক্ষার্থীদের বিক্ষোভে শাহানুরের গ্রাম রায়পুরের কিছু লোকজন এবং তার স্বজনরা যোগ দেয়। এসময় শাহানুরের স্বজনসহ বিক্ষোভকারীদের কেউ কেউ স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল হক এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদকে দায়ী করেও স্লোগান দেয়।
পশ্চিম পাগলা ইউপির সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, পাগলা হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আরব আলী, শহিদুল ইসলাম, নাসির আলী প্রমুখ বিক্ষোভকালে উপস্থিত ছিলেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ এ প্রসঙ্গে বলেন, ঘটনার সময় আমি উপজেলা পরিষদে (আমার অফিসে) ছিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওখানে যাবার পর, থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী আমাকে ফোন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওখানে যাবার অনুরোধ করলে আমি যাই। এ ঘটনায় আমার নামে কেউ স্লোগান দিলে, সেটি উদ্দেশ্য প্রণোদিত হবে।
পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক জানালেন, ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী বলেন, নিহত শাহানুর একজন স্কুলছাত্র। তার হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি জানান, এ হত্যায় কোনো মামলা হয় নি। আসামীদের নাম উল্লেখ করে মামলা করলে আসামীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হবে।
প্রসঙ্গত, গত ২০ জুন দুপক্ষের সংঘর্ষ চলাকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্র শাহানুর নিহত হয়। এ হত্যায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com