1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

দক্ষিণ সুনামগঞ্জে হাত-পা বাঁধা সিএনজি চালকের লাশ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ২৩৫ Time View

দক্ষিণ.সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের পশ্চিমে টলামারা এলাকার সুরমা নদী থেকে শুক্রবার দুপুরে পুলিশ সাকিব উদ্দীনের লাশ উদ্ধার করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের পশ্চিমে টলামারা এলাকার সুরমা নদীর পশ্চিম পাড়ে ১৮ বছর বয়সী এক ব্যক্তির লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল স¤পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। লাশের দুই হাত পিছন দিক থেকে রশি দিয়ে বাঁধা এবং লাশের গায়ে লটো ব্রান্ডের খয়েরী কালারের টি শার্ট ও পরনে কাল হাফ টাওজার রয়েছে। লাশের মুখমন্ডলে,গলায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
উল্লেখ্য সাকিব উদ্দীন (১৮) (সিএনজি চালক) সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের টুকেরগাও গ্রামের সিকন্দর আলীর ছেলে, এবং সে গত ১১ জুলাই বুধবার দিবাগত রাতে সদর উপজেলা থেকে নিখোজ হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী এ প্রতিবেদককে বলেন লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন মামলা প্রক্রিয়াধীন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com