1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

দক্ষিণ সুনামগঞ্জে ৩০ লিটার চুলাই মদসহ গ্রেফতার-১

  • Update Time : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ২৩৫ Time View

দ.সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে ৩০ লিটার চুলাই মদ সহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের আব্দুস শহীদের ছেলে হরুফ মিয়া (২৭)। পুলিশ সূত্রে জানা যায় শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এস আই অভিজিৎ সিংহ সঙ্গীয় ফোর্স সহ জামলাবাজ গ্রামের মামলার অপর পলাতক আসামী মৃত সিতারাম রবিদাশের ছেলে রামপাল রবিদাশের বাড়ী থেকে ৩০ লিটার চুলাই মদ সহ হরুফ মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় এ সময় রামপাল রবিদাশ পালিয়ে যায়। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা নং ০৪ তারিখ ৮/০৪/১৮ ইং। দক্ষিণ সুনামগঞ্জ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com