1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

দক্ষিণ সুনামগঞ্জ:: একমাত্র সন্তান হারিয়ে বাবা-মায়ের আহাজারি

  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৪২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দক্ষিণ সুনামগঞ্জের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে আজিজুর রহমান (১০) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় দক্ষিণ সুনামগঞ্জ থানা সংলগ্ন শান্তিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আজিজুর রহমান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের এমদাদুল হক ও ফুলবানু বেগমের একমাত্র সন্তান।
জানা যায়, নিহত শিশু থানা সংলগ্ন সড়কের পাশে তাঁর বাবার সাথে অবস্থান করছিল। সড়ক পারাপারের সময় সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যেতে থাকা বাস শিশু আজিজুর রহমানকে ধাক্কা দিলে সে চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
এসময় দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুরটির লাশ উদ্ধার করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কামাল পাশা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করি।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. কাজি মুক্তাদির হোসেন এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com