1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

দক্ষিন সুনামগঞ্জে দাদা নাতির লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ৮ মে, ২০১৬
  • ২৮৮ Time View

দক্ষিণ সুনামগঞ্জে নিখোঁজ হওয়ায় দাদা-নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কাউয়াজুরী গ্রাম পার্শ্ববর্তী খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- কাপ্তান মিয়া (৬৮) ও তার নাতি রোহান (১২)। কাপ্তান মিয়া কাউয়াজুরী গ্রামের বাসিন্দা।

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, গতকাল শনিবার বিকালে কাউয়াজুরী গ্রাম পার্শ্ববর্তী হাওরে নৌকাযোগে দাদা-নাতি মাছ শিকার করতে যান। এরপর রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। রোববার দুপুরে তাদের লাশ ভাসতে দেখে খবর দিলে লাশ উদ্ধার করে অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com