1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

দক্ষিন সুনামগঞ্জে বাস চাপায় নিহত ১

  • Update Time : সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ২২৩ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে পাগলায় যাত্রীবাহী বাস চাপায় লিল মিয়া (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় আতিকুর রহমান (১৩) নামের আরেক শিশু আহত হয়। নিহত লিল মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের কনর আলীর ছেলে। রবিবার দুপুর দেড়টায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, নিহত লিল মিয়া ইনাতনগর গ্রামের সংযোগ সড়ক থেকে তার বড়ভাইয়ের রিকশা নিয়ে পাগলা বাজার যাওয়ার জন্য সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উঠলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস (মৌলভীবাজার চ ৫১- ২৩০৪) রিকশাটিকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় লিল মিয়া। এসময় রমজান আলীর ছেলে আতিকুর রহমান নামের আরেক শিশু আহত হয়। চিকিৎসার জন্য তাকে স্থানীয় কৈতক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা।
জয়কলস পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ রুনু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়ীটি আটক আছে। নিহত লিল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com