1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

দক্ষিন সুনামগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ১০৫৭ Time View

স্টাফ রিপোর্টার :: দক্ষিন সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার শেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি জগন্নাথপুর থানায় সাতবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা সাধারন নিস্পত্তি,সাজা নিস্পত্তি গ্রেফতারী পরোয়ানা নিস্পত্তি  এর মাধ্যমে সাধারন পরোয়ানা হ্রাস সাজার পরোয়ানা হ্রাস  সহ গ্রেফতারী পরোয়ানা হ্রাস এবং চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ০৮ টি মামলার ১০ জন আসামী সহ ৪৫০ গ্রাম গাঁজা, দেশীয় তৈরী চোলাই মদ  উদ্ধার, আসামী গ্রেফতার, আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য এবং সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনার স্বীকৃতিস্বরূপ দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। । অাজ রবিবার  সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধসভা ও কল্যান সভায় পুলিশ সুপার বরকতু্ল্লাহ খাঁন এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)সহ উধ্বর্তন কর্তৃপক্ষ, সদর সার্কেল, সুনামগঞ্জ, মোঃ মাহবুবুর রহমান, ধর্মপাশা সাকেল, সুনামগঞ্জ সুজন চন্দ্র সরকার, জগন্নাথপুর সার্কেল, সুনামগঞ্জ মোঃ মাহমুদুল হাসান চৌধুরী, এসময় সুনামগঞ্জের পুলিশের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ইতিপূর্বে জগন্নাথপুর থানায় কর্মরত থাকাকালীন জেলার ৭ বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করেন।
সন্মাননা গ্রহনের প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ফোর্স সহ অত্র থানার সর্বস্তরের জনসাধারণকে সর্বাত্বক সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com