1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নে কাজ করছে সরকার -এমএ মান্নান

  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ২৪২ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের হতদরিদ্র জনগোষ্ঠির উন্নয়নে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে বাঙলাদেশকে একটি সুখি-সমৃদ্ধ-উন্নত মধ্যম আয়ের দেশে পরিণত করতে চায়। এখন থেকেই এই লক্ষে কাজ শুরু হয়েছে। এজন্যই আগামী দিনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকার ছাড়া কোন বিকল্প নাই।’
শনিবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের হতদরিদ্র ১৮শ’ পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের ৩০ কেজি চাল ও নগদ ৫শ’ টাকা করে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য রওশন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবির, থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ফয়জুর রহমান, সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, ইউপি আওয়ামী লীগ সভাপতি আবুল ফয়েজ, সাবেক চেয়ারম্যান মস্তফা মিয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com