1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আ.লীগের ৬ প্রার্থী

  • Update Time : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ১৩২৪ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছয় প্রার্থীই দলীয় নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ শুক্রবার বিকেলে দলের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্য়ালয়, ধানমন্ডি থেকে তাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আওয়ামী লীগের নৌকা প্রত্যাশীরা হলেন পৌরসভার বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আকমল খান, জেলা পরিষদের সদস্য জেলা আওয়ামী লীগের সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র ও প্রচার সম্পাদক আব্দুল জব্বার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের ছবি ভাইরাল হচ্ছে।

ঢাকায় অবস্থানরত জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারমযান মুক্তাদীর আহমদ আজ রাত ১০টায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দপ্তর বিভাগের প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন এর নিকট থেকে আওয়ামী লীগের সম্ভাব্য ছয় প্রার্থীই মনোনয়ন ফরম সংগ্রহ করে আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডে জমা দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com