1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি থেকে আক্তার,শাহিন,জাহেদকে অব্যাহতি

  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬
  • ৫৮৯ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি:: যুক্তরাজ্য বিএনপি’র দলীয় শৃঙ্খলাভঙ্গ, দলের ইমেজ ক্ষুন্ন এবং দলের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আক্তার হোসেন কে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির মিডিয়া সেলের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে । একই সাথে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ প্রেরন করা হয়েছে।
একই ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন কে সভাপতির পদ থেকে এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলম তালুকদার কে যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করা হইয়াছে। তাদের প্রাথমিক সদস্য পদ বাতিল সহ আজীবন বহিষ্কারের জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কাছে সুপারিশ প্রেরন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিসবাহ বি এইচ চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব প্রদান করা হয়েছে ।
একই সাথে দলের জোনাল কমিটি সহ সর্বস্থরের নেতাকর্মীকে দলীয় পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের সাথে সকল প্রকার দলীয় সম্পর্ক বজায় না রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে ।
এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য করা হয় যে, অন্তর্বর্তী সময়ের জন্য মিডিয়া সেলের সকল দ্বায়িত্ব যুক্তরাজ্য বিএনপি পরিচালনা করবে এবং শীগ্রই যুক্তরাজ্য বিএনপি মিডিয়া সেলের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ উক্ত সিদ্ধান্ত সমূহ অনুমোদন করেন।
আজ যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হাসান জাহিদ ও সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ এর যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ কথা জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com