1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

দাবি না মানলে রোডমার্চ, তফসিল না পেছালে ইসি অভিমুখে পদযাত্রা:মির্জা ফখরুল

  • Update Time : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮
  • ৩৩৮ Time View
জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামীকাল সংলাপে দাবি মানা না হলে ৮ই নভেম্বর রাজশাহী অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তফসিল না পেছানো হলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, আগামীকালের সংলাপে নাটক করলে চলবে না। প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনসভায় মির্জা ফখরুল বলেন, কারাগারে যাবার আগে আমাদের নেত্রী বলেছিলেন, তিনি কারাগারে যেতে ভয় পান না। গণতন্ত্রকে মুক্ত করার জন্য জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
আজ সেই ক্ষণ এসেছে। জাতীয় নেতৃবৃন্দ গণতন্ত্রকে উদ্ধারে একমঞ্চে এসেছেন। তিনি বলেন, এই সংলাপ প্রহসনের সংলাপ। আমাদের বলা হলো গ্রেপ্তার করা হবে না। কিন্তু প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে, মামলা করা হচ্ছে। আমার কাছে অনেক বড় তালিকা আছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বক্তব্য রাখেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ।
সুত্র মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com