1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

  • Update Time : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দিরাই উপজেলার বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডে মালামাল ও দোকান পুড়ে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাবাজারের মসজিদ সংলগ্ন মার্কেটে লোকজন আগুন দেখতে পান। আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন বিভিন্ন দোকানে ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরআগেই ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ভাটিপাড়া রাস্তার নৌকা ঘাট থেকে তারা ফিরে যায়।

দিরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রফিনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজুয়ান খাঁন বলেন, বাংলাবাজার উপজেলার সবচেয়ে বড় বাজার। বাজারে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এসে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ঠিক কার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলা যাচ্ছে না। বাজারের দক্ষিণ পাশের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রানপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। দোকান ঘর ও মালামাল পুড়ে আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com