1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

দিরাইয়ে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৬৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দিরাইয়ে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৩২ বছর।

শনিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার চরনাচর ইউনিয়নের গোপালপুর সংলগ্ন হাতনি বিল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার বলেন, হাওরে অর্ধ গলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। বিশাল হাওর হয়তো অন্য এলাকা থেকে লাশটি ভেসে এসেছে।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com