1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

দিরাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের এক মাসের কারাদণ্ড

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৫৪৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::
সুনামগঞ্জের দিরাইয়ে ইভটিজিংয়ের দায়ে উপজেলার সরমঙ্গল গ্রামের লাল মিয়ার পুত্র রায়েক মিয়াকে (২০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করেন।দিরাই থানার সেকেন্ড অফিসার এস আই আজিজুর রহমান বলেন, দিরাই সরমঙ্গল ইউনিয়নের আলোর দিশারী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী বিদ্যালয়ে আসা যাওয়ার পথে রায়েক মিয়া প্রায়ই উত্ত্যক্ত করতো। একাধিকবার তার অভিভাবকের কাছে নালিশ দিলেও ফল পায়নি ওই ছাত্রীর পরিবার। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল বলেন, ইভটিজিংয়ের দায়ে এক মাসের দণ্ডপ্রাপ্ত রায়েক মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com