1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

দিরাইয়ে করোনায় প্রথম মৃত্যু

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৫১১ Time View

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম কমরুননেছা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর গ্রামের ওয়াছির মিয়ার স্ত্রী। আজ সোমবার (১৩ জুলাই ) ভোর ৫টায় নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান তিনি।
করিমপুর ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, গত (৮ জুলাই) সর্দি, কাশি, জ্বর নিয়ে করোনা টেস্টের জন্য দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন কমরুননেছা। পরদিন (৯ জুলাই) জানা যায় তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। আজ সোমবার ভোর ৫টায় তিনি মৃত্যুবরন করেন।
করোনায় আক্রান্ত হয়ে কমরুননেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, করোনায় মৃত ব্যক্তির দাফন ও দাহ কাজ সম্পন্নে গঠিত কমিটি কমরুননেছার দাফন করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com