1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

দিরাইয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দিরাইয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. আনোয়ার মিয়া (২৭)। তিনি পাশ্ববর্তী শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আনোয়ার। শুক্রবার বিকেলে দিরাই-শ্যমারচর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামারচর বাজারে যাওয়ার পথে দিরাই-শাল্লা সড়কের চাকুয়ার পদ্মবিলের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক আনোয়ার মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ স্থানান্তর করা হয়। সন্ধ্যা ৭ টায় ওখানেই মৃত্যু ঘটে তার।

শাল্লা থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পদ্মবিলের নিকট মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে জেনেছেন তারা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com