1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক

দিরাইয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দিরাইয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে  মোটর সাইকেলের এক চালক নিহত হয়েছেন। এসময় মোটর সাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হন।

নিহত মোটরসাইকেল চালক উপজেলার চান্দপুর গ্রামের মনিন্দ্র বর্মণের ছেলে অনিক বর্মণ (২৫)। আহত মোটরসাইকেল আরোহী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দূর্গাপুর গ্রামের দুলাল বর্মণের ছেলে কাজল বর্মণ।

বৃহস্পতিবার (১৪অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কালিনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানাযায়, মোটরসাইকেল আরোহী কাজল বর্মণ ভাড়া চালিত মোটরসাইকেল যোগে দিরাই উপজেলার শ্যামারচর থেকে নিজ বাড়ি বিশ্বম্ভরপুরে যাওয়ার পথে কালিনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অনিক বর্মণকে মৃত্যু ঘোষণা করেন এবং আহত কাজল বর্মণকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com