1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

দিরাইয়ে চাঞ্চল্যকর শিশু তুহিন হত্যায় বাবা-চাচার মৃত্যুদণ্ড

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৭৬৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামের পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তার বাবা ও এক চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- তুহিনের বাবা আব্দুল বাছির ও চাচা নাছির মিয়া।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় তুহিনের অপর দুই চাচা- আব্দুল মছব্বির ও জমশেদ মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

গত ১৩ অক্টোবর গভীর রাতে শিশু তুহিনকে নির্মমভাবে গলা, কান, লিঙ্গ কেটে হত্যা করা হয়। খুনিরা তুহিনের পেটে ছুরি ঢুকিয়ে বাড়ির পাশে কদম গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগমের দায়ের করা মামলায় পাঁচজনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ।

পাঁচ আসামির মধ্যে তুহিনের ১৭ বছর বয়সী কিশোর চাচাত ভাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার হয় সুনামগঞ্জের শিশু আদালতে। গত মঙ্গলবার ওই আদালতের রায়ে তুহিনের চাচাত ভাইকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের রায় অনুযায়ী, সে ১৮ বছর হওয়ার আগ পর্যন্ত কিশোর সংশোধনাগারে থাকবে। পরে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com