জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের পরাছ মিয়ার মেয়ে সিমি আক্তার (৯) ও সিমরান আক্তার (৭) বাড়ির সামনের পুকুরে ডুবে মারা যায়।
জানা যায়, সকাল ৯টার দিকে দুই বোন পুকুরে গোসল করতে যায়। অনেক্ক্ষণ দুজনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে পুকুর থেকে তাদের উদ্ধার করে মার্কুলী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান তালুকদার জানান, তারা সকালে পুকুরে গোসল করতে গিয়েছিল। ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
Leave a Reply