1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:

দিরাইয়ে পিআইসির সভাপতি আটক

  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪১৩ Time View

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে হাওররক্ষা বাঁধের কাজে অনিয়মের দায়ে এক পিআইসি সভাপতিকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছেন ইউএনও মো. সফি উল্লা। আটককৃত ব্যক্তি উগদল হাওর উপ-প্রকল্পের পিআইসি নং- ৬ এর সভাপতি মস্তফা। সে উপজেলার ধনপুর খাড়ারপাড় গ্রামের জহুর আলীর পুত্র।

শনিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড সিলেট বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, পানি উন্নয়ন বোড উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে কাজে অনিয়ম দেখতে পান। এসময় ইউএনও পিআইসি সভাপতি মস্তফাকে আটক করে পুলিশ হেফাজতে দেন। ইউএনও বলেন, কালোমাটি ও কাঁদামাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছিল। পিআইসি সভাপতিকে এরআগে একাধিকবার সর্তক করে দেয়ার পরও সে ভ্রুক্ষেপ করেনি। এজন্য তাকে আটক করা হয়েছে। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বাঁধের কাজে অনিয়মের দায়ের পিআইসি নং- ৪৩ (ক) সভাপতি রিয়াজ উদ্দিনকে আটকের পর মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com