1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:

দিরাইয়ে প্রেমিক-প্রেমিকার পালিয়ে যাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দিরাইয়ে প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ—তরুণীর পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী মাঠে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হলিমপুর গ্রামের এক তরুণীর সঙ্গে মাটিয়াপুর গ্রামের এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণীকে নিয়ে তরুণটি পালিয়ে যাওয়ার পর দুই গ্রামের প্রভাবশালী দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে বুধবার দুপুরে দুই গ্রামের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত আহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার আহতদের চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুই গ্রামের এক তরুণ—তরুণীর প্রেমের সম্পর্ক ও পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com