স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকার হাজী আঃ রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের তীব্র খাবার পানি ও ওয়াশরুমের সংকট দূর হয়েছে। বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে অকেজো ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গভীর নলকূপটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সংস্কার করে পুনরায় সচল করেছে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা ‘হাজী আঃ রশীদ ফাউন্ডেশন’।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর ) সংস্কারকৃত এই গভীর নলকূপটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এর মাধ্যমে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘদিনের চরম দুর্ভোগের অবসান ঘটল।
নলকূপটি চালুকালে উপস্থিত ছিলেণ সাবেক পৌর কমিশনার মোঃ লুৎফুর রহমান বলেন, লালন মিয়া, হাজী আব্দুর রশিদ ফাউন্ডেশনের সেক্রেটারি ফাউন্ডেশনের সেক্রেটারি শিবলুর রহমান, অভিভাবক সদস্য মোঃ ইয়াছিন উদ্দিন, সমাজকর্মী বজলুর রশিদ, রাজীব চৌধুরী বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃ্ন্দ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গভীর নলকূপটি বিকল থাকায় নিরাপদ খাবার পানির অভাব এবং ওয়াশরুম ব্যবহারে শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছিল চরম ভোগান্তি। বিষয়টি জানতে পেরে দ্রুত সাড়া দেয় হাজী আঃ রশীদ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সেক্রেটারি শিবলুর রহমান বলেন, শিক্ষার্থীদের মৌলিক ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে ভবিষ্যতেও আমাদের এই চ্যারিটি সহযোগিতা সর্বদা অব্যাহত থাকবে।
হাজী আঃ রশীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জগলুর রহমান ও ভাইস-চেয়ারম্যান মোঃ রেজাউর রহমান বলেন,
শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি একটি বিষয়। সংকটটির কথা জানার পর আমরা এটি সংস্কারের উদ্যোগ নিই। কোমলমতি শিশুদের শিক্ষা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আমাদের ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠুক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জ্যোতি রাণী সেন বলেন, ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে কে আমরা স্বাগত ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, নলকূপটি সচল হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পানির কষ্ট দূর হয়ে গেল।
সাবেক পৌর কমিশনার মোঃ লুৎফুর রহমান বলেন, বিদ্যালয়ের এই পানির সংকট নিরসনে হাজী আঃ রশীদ ফাউন্ডেশন যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই কল্যাণমুখী কাজ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এক বড় আশীর্বাদ।