1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

দিরাইয়ে বাল্যবিবাহ বন্ধের জেরে হামলা, গ্রেপ্তার ৩

  • Update Time : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৫০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দিরাই উপজেলার হালেয়া রাজনগর গ্রামে বাল্যবিবাহ বন্ধের জেরে মা ভাইয়ের উপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন হাসান মিয়া (২৩), শাহজাহান (৩০), কাপ্তান মিয়াকে (২১)।

বৃহস্পতিবার (১২ আগস্ট) গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান।

জানা যায়, বাল্যবিবাহ বন্ধের জের ও জায়গা সংক্রান্ত বিরোধে গত সোমবার রাতে যুক্তরাজ্য প্রবাসী ছুরত মিয়া ও তার সহযোগীদের হামলায় আহত হন তার মা, ভাই ও বোনেরা। এ ঘটনায় গত মঙ্গলবার তার বোন রানা বেগম বাদী হয়ে বড় ভাই ছুরত মিয়াকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে দিরাই থানার মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার এসআই গোলাম ফাত্তাহ চৌধুরী পুলিশের একটি দল নিয়ে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেন বলে জানায় পুলিশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com