1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

দিরাইয়ে বিদ্যুৎস্পৃস্টে যুবকের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৬০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের। শুক্রবার (০৭ জুলাই) ফজরের নামাজের পর উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক আতিকুল (২৫)  ভাটিপাড়া গ্রামের আব্দুর রিজিকের ছেলে।

জানা যায়, ফিকুল মিয়া নামে একজন স’মিলে শব্দ শুনতে পেয়ে স’মিলের মালিক জমির হোসেনকে জানায়। তৎক্ষণিক মিলে এসে দেখেন স’মিলে লাকড়ি বানানোর কাজে নিযুক্ত শ্রমিক আতিকুল মাটিতে পড়ে আছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকায় মেইন সুইচ বন্ধ করেও তাকে বাঁচানো যায়নি।পরে স্হানীয় ইউপি সদস্য ছামিন নুর দিরাই থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি।স’মিলে কাজ করতে গিয়ে শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com