1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

দিরাইয়ে সাংবাদিকের ওপর হামলা: সাবেক মেয়রের দুই ছেলে কারাগারে

  • Update Time : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৪০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দিরাইয়ে কালের কণ্ঠ’র সাংবাদিকের ওপর হামলা-মামলার আসামি উজ্জ্বল মিয়া ও তাঁর ভাই তাসবির মিয়াকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁরা উপজেলার ট্রিপল মার্ডার মামলার তালিকাভুক্ত আসামিও।

প্রসঙ্গত, উজ্জ্বল ও তাসবির সাবেক পৌর মেয়র মোশারফ মিয়ার ছেলে। দুটি মামলাতেই তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার বিকেলে পৌর শহরের দাউদপুরে সংবাদ সংগ্রহ করতে গেলে কালের কণ্ঠ’র উপজেলা প্রতিনিধি আবু হানিফ চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে। উজ্জ্বল ও তাঁর ভাই তাসবির নেতৃত্বে এই হামলা চালানো হয়।  এর আগে সাবেক পৌর মেয়র ও তাঁর ছেলেদের বিতর্কিত কার্যক্রম নিয়ে লেখালেখি করেন আবু হানিফ। এতে তাঁরা ক্ষুব্ধ হন।

আবু হানিফ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় বুধবার উজ্জ্বল, তাসবিরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। গতকাল দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন দুই ভাই, কিন্তু শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগিব নূরের আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দিরাই থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, সাংবাদিকের করা মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com