1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

দিরাইয়ে স্ত্রীর হাতে স্বামী খুন

  • Update Time : সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৩৫৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সুনামগঞ্জের দিরাইয়ে স্ত্রীর হাতে শাহ আলম চৌধুরী (৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। সোমবার সকালের দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নে এ খুনের ঘটনা ঘটে। নিহত শাহ আলম চৌধুরী দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত আবরু মিয়ার চৌধুরী ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী শাহ আলম চৌধুরী ও স্ত্রী ছিদ্দিকা চৌধুরীর পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে সোমবার সকালে স্বামী-স্ত্রী দুজনের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে ছিদ্দিকা তার স্বামীর ঘাড়ে আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়।খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঐ মহিলা বর্তমানে দিরাই থানায় আটক আছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com