1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

দিরাইয়ে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৭ Time View

দিরাই প্রতিনিধি::

সুনামগঞ্জের দিরাই উপজেলার বকুল মিয়া হত্যা মামলার পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিরাই উপজেলার নাচনী চন্ডপুর গ্রামের আরফত মিয়ার ছেলে ছইদুল মিয়া (২৮), ডালিম মিয়া (২৬) একই গ্রামের ইকরাম মিয়ার ছেলে মইনুল মিয়া (২৭), আরব আলীর ছেলে আলী হোসেন (৪০), মৃত মালদার আলীর পুত্র রেখাত আলী (৫৫) ও সাখাত আলী (৫২)। গ্রেপ্তরাকৃতরা সকলে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ মে শুক্রবার উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী চন্ডপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষের নিহত হন বকুল মিয়া (২৬)। এ ঘটনায় বকুল মিয়ার বাবা আব্দুস ছাত্তার বাদী হয়ে ৪৩ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শনিবার (২৬ সেপ্টেম্বর) বলেন, ‘থানায় দায়ের করা হত্যা মামলার পলাতক ৬ আসামিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে দিরাই থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com