1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

দিরাইয়ে অগ্নিদগ্ধ প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

  • Update Time : বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৫২ Time View

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামে এক বাড়ীতে রান্নার চুলা থেকে আগুন লেগে বসতঘরসহ তাদের মানসিক ভারসাম্যহীন এক প্রতিবন্ধী মেয়ের মৃত্যু হয়েছে। নিহত কিশোরী সাইমা বেগম (১৪)। সে ইউনিয়নের টংগর গ্রামের মো. জুলফিকার আলীর মেয়ে।

মঙ্গলবার সকাল ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ সময় প্রতিবন্ধী কিশোরীসহ বসত ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দুইলাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টংগর গ্রামের জুলফিকার আলীর স্ত্রী নিজ ঘরে লাকড়ীর চুলায় রান্না করার সময় আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখা যখন ব্যাপক আকার ধারন করে তখন ঘরের লোকজন তাড়াহুড়া করে ঘরের বাহিরে চলে গেলে ও তাদের মানসিক ভারসাম্যহীন হাত বাধাঁ মেয়ে সাইমাকে ঘরের বাহিরে আনতে না পারায় মেয়েটি ঘরের ভেতরে আগুনে পুড়ে মারা যায়।

এদিকে বাড়ির লোকজনের চিৎকার শুনে গ্রামের লোক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও ততক্ষনে মেয়েটি ও ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেন।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল আগুনের ঘটনাটি শুনে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com