1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

দিরাইয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৭১১ Time View

দিরাই সংবাদদাতা::

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

নিহত ব্যক্তির নাম নুর মোহাম্মদ (৫০)। তিনি উপজেলার মধুরাপুর গ্রামের আবদুল লতিফের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরীর সঙ্গে তার আপন ভাই জাহিদ চৌধুরীর সম্পত্তি নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিন ধরে। দুই ভাই আমেরিকা প্রবাসী।

লিটনের মৃত্যুর পর দুই পরিবারের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়। এ নিয়ে মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মধুরাপুর বাজারে দুই আওয়ামী লীগ নেতার পক্ষে লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হামলায় ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ৪০ জন।

আহতদের দিরাই, সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নুর মোহাম্মদ লিটন গ্রুপের লোক। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com