1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:

দিরাইয়ে জলমহালের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত-৪

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৬০ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ।

হাবিবউল্লাহ জানান, উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টাংনির জলমহালের দখল নিয়ে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে কুলঞ্জ গ্রামের ডনেল চৌধুরী বিরোধ চলছিল। এর জেরে দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধলে ঘটনাস্থলেই মুজিবরের অনুসারী মজনু মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত ৬২ বছর বয়সী মজনু মিয়ার বাড়ি তেতৈয়া গ্রামে।

আহতদের কুলঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদেন নাম-পরিচিয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com