দিরাই প্রতিনিধি –
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতইয়া গ্রামে বাড়ির পাশে বাসান পানিতে সাঁতার কাটতে যেয়ে পানিতে ডুবে সিমরানা(৯) ও সিমিন (৭) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ইউনিয়নের তেতইয়া গ্রামের পরাশ মিয়া মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পাশের বাড়িতে আরবি পড়তে যায়। আরবি পড়া শেষে তাদের মা ও দাদী বাড়িতে নিয়ে আসার সময় সিমরানা মা ও দাদীকে জানায় বাড়ি পাশে ভাসান পানিতে একট সাাঁতার কেটে আসবে। সিমরানা সাাঁতর কাটতে জানার কারণে তার মা ও দাদী দুই বোনকে সেখানে রেখে বাড়িতে চলে আসনে। সিমরানা সাঁতার কাটা সময় সিমিন হঠাৎ করে গভীর পানিতে চলে যায়।
এসময় সিমিনকে বাচাতে সিমরানা এগিয়ে গেলে সেও ডুবে যাচ্ছে দেখে বাড়ির একটি শিশু সিমরানার মাকে খবর দেয়। খবর পেয়ে মা দুইটি শিশুকে বাঁচানোর চেষ্টা করেও বিফল হন। পরে বাড়ির পুরুষ লোকেরা আাসতে আসতে দুই শিশু ডবে যায়। পরে তাদের উদ্ধার করতে করেত তারা মারা যায়।
দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বার্তাবাহককে জানান, শিশু দুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply