1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

দিরাইয়ে বোমা হামলার মামলায় দুই মেয়রের জামিন নামঞ্জুর

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৩৩৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সুনামগঞ্জের দিরাই বোমা হামলা মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া ওই মামলায় তাদেরকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
রোববার সকাল ১১টায় দিরাই আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালতে হাজির করা হলে আদালত উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে এ আদেশ দেন।
উল্লেখ্য ২০০৪ সালের ২১ জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এ সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এ বোমা হামলায় এক যুবলীগকর্মী নিহত হয় ও ২৯ জন আহত হয়।
ওই ঘটনায় দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সে সময় এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন।
বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী এপিপি শহীদুল হাসমত খোকন বলেন, ‘মামলার অধিকতর তদন্তে দুই আসামির সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। তাই তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ অপরদিকে আসামিপক্ষের সিনিয়র আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বলেন, আদালতের এ আদেশের ওপর তারা উচ্চ আদালতে আইনি লড়াইয়ে যাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com