1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

দিরাইয়ে মোটর সাইকেল চাপায় আহত শিশুর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৪২৭ Time View

 

দিরাই প্রতিনিধি – সুনামগঞ্জের দিরাইয়ে মোটর সাইকেল চাপায় আহত শিশু হামিম মিয়ার (৮) মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশু উপজেলার করিমপুর ইউনিয়নের মো. তছর মিয়ার পুত্র ও নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। ইউপি সদস্য রুবেল মিয়া জানান, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) শিশুটির বাড়ির সামনে দিরাই-কাইমা সড়কে মোটর সাইকেলের চাপায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) তার মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com