1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

দিরাই পৌর নির্বাচনে আট মেয়র প্রার্থীর মনোনয়ন দাখিল

  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৯ Time View

দিরাই প্রতিনিধি
দিরাই পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৮, কাউন্সিলর পদে ৪০ এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেরই দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
মনোনয়ন জমা দানকারী মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশ^জিত রায়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান পৌর মেয়র মোশারফ মিয়া, বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ লোকমান, জাপার মনোনীত প্রার্থী অনন্ত মল্লিক, স্বতন্ত্র প্রার্থী শফিক মিয়া ও রশিদ মিয়া।

দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও দিরাই পৌরসভা নির্বাচনের রিটার্নিং মুরাদ উদ্দিন হাওলাদারের কাছে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন জমা দেন।
মুরাদ উদ্দিন হাওলাদার জানান, তফশিল অনুযায়ী আগ্রহী প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার। বাছাই ৩ রা ডিসেম্বর। প্রত্যাহার ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর। ২১ হাজার ৩৭৯ জন ভোটার ভোট দেবেন ২৮ ডিসেম্বর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com