1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

দুই ডাকাত দলের গোলাগুলি, নিহত ১

  • Update Time : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ২৬৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে বাইল্ল্যা নামে একজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার ভোরে টেকনাফের গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত বাইল্লা ডাকাত দলের সদস্যা। দুই ডাকাত দলের গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- রাজ্জাক ও ছালাম। তারা পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ভোর রাতে টেকনাফ পাহাড়ে গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযান চালায়। এ সময় সেখানে বাইল্ল্যার মৃতদেহ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজ্জাক ও ছালাম ডাকাতকে আটক করা হয়। এছাড়া সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায় আনসার ক্যাম্পে হামলা করে অস্ত্র লুটকারি নুরুল আলম ডাকাত।

রনজিত বডুয়া বলেন, এখনো অর্ধশতাধিক পুলিশ সদস্য নিয়ে গহীন পাহাড়ে ডাকাত দলের সন্ধানে অভিযান চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com