1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:

দুই ভোটে মেয়র বিজয়ী

  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৩৭২৩ Time View

জগন্নাথপুরে২৪ ডেস্ক:: শনিবার অনুষ্ঠিত সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মাত্র দুই ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী বিদ্রাহী প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক (বহিস্কৃত)  আব্দুল আহাদ।

তিনি নারিকেল গাছ প্রতীকে ২ হাজার ৮৩ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আরেক আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক (বহিস্কৃত) ফারুক আহমদ জগ প্রতীকে ভোট  পেয়েছেন ২ হাজার ৮১ ভোট। ফলে মাত্র দুই ভোটের ব্যবধানে জয়লাভ করেন আব্দুল আহাদ।

তৃতীয় অবস্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী ইসলামী সংগঠন আল ইসলাহর পৌর সভাপতি হিফজুর রহমান মোবাইল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮৫ ভোট।

সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন ৮ জন। আওয়ামী লীগের প্রার্থী খলিল উদ্দিন পেয়েছেন ৬৬৯ ভোট ও বিএনপির প্রার্থী ইকবাল আহমদ তাপাদার পেয়েছেন ৬৬১ ভোট।

জকিগঞ্জে বিএনপিরও বিদ্রোহী প্রার্থী ছিলেন। চামচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা। তবে তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি।

মেয়র পদে আব্দুল আহাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার শাদমান সাকীব বলেন, ‘পৌরসভার ৯ টি কেন্দ্রে দিনভর শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

জকিগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ৩৩৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com