1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ব্যবসায়ীর

  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৪০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৫২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আবুল কালাম উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী। সে ধান্যঘরা গ্রামের মৃত নেছার আলীর ছেলে। রবিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, আবুল কালাম নিজ বাড়ি ধান্যঘরা থেকে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে শাকিল ও হাসিবুল মোটরসাইকেলযোগে কুড়ালগাছির দিকে যাওয়ার সময় কার্পাসডাঙ্গা নতুনপাড়ার মোড় নামক স্থানে পৌঁছলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল কালাম মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা য়ান। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, জরুরি বিভাগে আনার কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ মারা যান। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com