1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই শিশু দুর্ঘটনা থেকে রক্ষা করল ট্রেনটিকে

  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ৩২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::রেললাইন দিয়ে চলে যায় একটি ট্রেন। বিকট শব্দ শুনে লাইনের কাছে এগিয়ে এল দুই শিশু। দেখতে পেল ট্রেন চলে যাওয়ার পরই ক্ষতিগ্রস্ত হয়েছে লাইন। এমন সময় লাইন দিয়ে আসছিল আরেকটি ট্রেন। বুদ্ধিমান দুই শিশু তাদের গলায় থাকা মাফলার তুলে ধরে ওড়াতে থাকল। তাদের সংকেত পেয়ে ব্রেক চাপলেন ট্রেনের চালক। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেনটি।

আজ সোমবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশনের অদূরে ঝিনা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এই দুই শিশু হলো ঝিনা গ্রামের সুমন আলীর ছেলে সিহাবুর রহমান (৬) ও শহিদুল ইসলামের ছেলে টিটোন আলী (৭)।

শিশু দুটি বলে, তারা জমি থেকে বাড়ি ফিরছিল। এ সময় দেখে রেললাইন ভাঙা। আর ট্রেন আসতে দেখে তারা তাদের কাছের মাফলার দিয়ে ট্রেন থামিয়ে দেয়।
ট্রেনের চালক কে এম মহিউদ্দিন বলেন, দুই শিশু মাফলার দিয়ে ট্রেন থামানোর সিগন্যাল দিচ্ছে দেখে তিনি প্রথমে গুরুত্ব দেননি। ভেবেছিলেন ট্রেন থামাবেন না। কিন্তু অনেক কাছে চলে যাওয়ার পরও ওই দুই শিশু রেললাইন থেকে সরছে না দেখে তিনি ট্রেনটি থামিয়ে দেন। এতেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।

দুই শিশুর এমন সাহসী ভূমিকার ঘটনা শুনে তাদের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি ঘোষণা দিয়েছেন, দুই শিশুকে প্রতি মাসে শিক্ষার জন্য এক হাজার টাকা করে বৃত্তি দেবেন। তারা যদি স্কুল, কলেজ শেষ করে উচ্চশিক্ষার জন্য পড়তে চায়, সেই দায়িত্বও প্রতিমন্ত্রী নিতে চান।
সুত্র প্রথম আলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com