1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

দুই স্বর্নের দোকানে ডাকাতি

  • Update Time : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮
  • ৩১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::রাজধানীর সাভারে ঈদের বন্ধে একটি শপিং সেন্টারে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতরা দোকান দুটি থেকে আড়াইশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
শুক্রবার ভোর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের ১২ তলা ভবনের দোতলায় পিংকী জুয়েলার্স ও দি বিসকা জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতি হওয়া ওই দুটি স্বর্ণের দোকানের লোকজন জানান, ভোর রাতে ১২ তলা ভবনের দোতলার টয়লেটের ভেনটিলেটার ভেঙে একদল ডাকাত প্রবেশ করে।

ডাকাতদল পিংকী জুয়েলার্সের গেট ভেঙে সিন্দুক থেকে দেড়শ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা এবং পাশের দি বিসকা জুয়েলার্স থেকে একশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

সকালে খবর পেয়ে মার্কেট কমিটি ও সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই আবুল কাসেম বলেন, স্বর্ণের দোকানে চুরি হয়েছে ডাকাতি হয় নাই।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাতি হওয়া স্বর্ণ বা এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
সুত্র: যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com