1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

  • Update Time : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেটে দেবরের ছুরিকাঘাতে শামীমা আক্তার (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরো দুইজন।

শুক্রবার দিনগত রাত ৮টার দিকে সিলেটের বালাগঞ্জ উপজেলার নতুন সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

দেড়বছর বয়সী এক ছেলের জননী শামীমা একই গ্রামের আমির আলীর স্ত্রী ও উপজেলার গৌরীপুর গ্রামের তুরণ মিয়ার মেয়ে।

নিহতের বড় ভাই নাজমুল হোসেন জানান, তার বোন শামীমা পিঠা তৈরি করেন। চাচাতো দেবর মিন্টু ও রুহুল আমিন অতিরিক্ত পিঠা খেতে চায়। কিন্তু পর্যাপ্ত না থাকায় তারা ক্ষুব্ধ হয়ে শামীমার বুকে ও হাঁটুতে ছুরিকাঘাত করে।

এ সময় তাদের বাধা দিতে শামীমার ছোট বোন নাইমা (১০) ও ভগ্নীপতি বারু মিয়া এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

তাৎক্ষণিক বাড়ির অন্যান্য লোকজন আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমাকে মৃত ঘোষণা করেন। তবে আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামীর চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে গৃহবধূ শামীমা খুন হয়েছেন। এ ঘটনায় মিন্টুর ভাই রিপনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com