1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দিবে সরকার

  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৪২ Time View

অনলাইন ডেস্ক –
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকার ওয়াইফাই সংযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর একটি হোটেলে সরকারি প্রাথমিক স্কুলগুলোয় ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার জন্য বরাদ্দকে সরকার ব্যয় মনে করে না, একে ভবিষ্যতের জন্য বিনিয়োগ মনে করে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশকে সম্পদে ও সুনামে ভরিয়ে দেবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষা যেহেতু জাতির ভবিষ্যতের ভিত্তি নির্মাণ করে, তাই মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় বর্তমান সরকার সম্ভবমতো সব কিছুই করবে।
ওয়াইফাই দেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক স্কুলগুলোয় ইন্টারনেট সেবা শিক্ষা খাতে নতুন দিগন্তের সূচনা করবে। এর মাধ্যমে ছাত্র—শিক্ষকের মধ্যে পাঠদান বিষয়ে যোগাযোগ বাড়বে। ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাবে। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে পাঠ্যবই ও অন্যান্য বই পড়ার সুযোগ সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী জানান, ইন্টারনেট সেবার মাধ্যমে ব্ল্যান্ডেড এডুকেশন ফরমেটিভ অ্যাসিট্যান্স ইত্যাদি কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের ৬৫ হাজার ৯৯টি প্রাথমিক বিদ্যালয়কে ওয়াইফাইয়ের আওতায় নেওয়া হবে। এর ফলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের স্মার্ট ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিটি বিদ্যালয়ের সর্বোচ্চ ১০ জন শিক্ষককে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। ওয়াইফাই থেকে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষকরা অনলাইনে শ্রেণি কার্যক্রম চালাতে পারবেন।
প্রাথমিক শিক্ষা অধিদফতরে মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান, গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী ইয়াছির আজমান প্রমুখ।
সূত্র : বাংলা ট্রিবিউন রিপোর্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com