1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

দোয়ারাবাজার উপজেলা উপ নির্বাচনে নৌকার ভরাডুবি ; আ.লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৪৪৩ Time View

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা উপ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দোয়ারাবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত বেসরকারি ফলাফলে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী স্বতন্ত্র প্রার্থী (কাপ পিরিচ) প্রতীকের ১৯ হাজার ৯০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এম এ বারী (আনারস)পেয়েছেন ১৩ হাজার ৬৮৭ ভোট।৬২১৫ ভোটে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এম এ বারী প্রার্থী পরাজিত হলেন আ”লীগ বিদ্রোহী প্রার্থীর কাছে।

এছাড়াও এই নির্বাচনে চেয়ারম্যান পদে আ”লীগ মনোনীত নৌকার ভরাডুবি হয়েছে। নৌকার প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৬৭৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আবু সালেহ পেয়েছেন ২০ ভোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com