1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

দোয়ারাবাজারে ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসানোর অভিযোগ, আটক ১

  • Update Time : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৬১৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দোয়ারাবাজারে বসত বাড়িতে ইয়াবা রেখে র্য্যাব এনে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল দুই যুবক। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ষড়যন্ত্রের সাথে জড়িত দুই ব্যক্তির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এলাকাবাসী প্রতিবাদসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার বাজিতপুর গ্রামের মৃত আলকাছ আলীর পুত্র সাহাঙ্গীর আলম (৩৫) এর সাথে গ্রাম্য রাজনৈতিক প্রতিহিংসায় একই গ্রামের হানিফ উল্লাহ’র পুত্র শফিকুল ও মৃত জমির আলীর পুত্র ফরহাদ আলমতার বসত বাড়ির খড়ের ঘরে ২শ পিছ ইয়াবা রেখে দেয়।

পরে নিজেরাই র্য্যাবকে খবর দিয়ে নিয়ে আসে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় র্যাব সাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে এর সত্যতা না পেয়ে সংবাদদাতা ফরহাদকেই আটক করেন। এসময় ষড়যন্ত্রের সাথে জড়িত শফিকুল দৌড়ে পালিয়ে যায়।

শুক্রবার সকালে সর্বস্তরের এলাকাবাসী ইয়াবা দিয়ে নিরীহ সাহাঙ্গীর আলমকে ফাঁসানোর চেষ্টাকারী দুই ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে স্থানীয় শ্যামলবাজার ছাতক-সুনামগঞ্জ সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাহাঙ্গীর আলম একজন ভালো মানুষ। তিনি স্থানীয় ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী হওয়ায় দীর্ঘদিন থেকে শফিকুল ও ফরহাদ তাকে বাঁধা বিপত্তি দিয়ে আসছিল। তাদের কথা না শোনায় ইয়াবা ব্যবসায়ী শফিকুল ও ফরহাদ তার বাড়িতে ইয়াবা রেখে তাকে ফাঁসানোর জন্য নিজেরাই র্যাবকে খবর দিয়ে আনে। পরে র্য্যব ঘটনা বুঝতে পেরে সাহাঙ্গীর আলমকে ছেড়ে উল্টো খবরদাতা ও সঙ্গে থাকা ফরহাদকে গ্রেপ্তার করে। এসময় টের পেয়ে ঘটনাস্থল থেকে শফিকুল দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এলাকাবাসী শফিকুলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং এমন অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাজার কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য আজর আলী, আছদ্দর আলী, হাফিজ চান্দ আলী, শানুর মিয়া, নুর ইসলাম, আবদুল কাদির, শফিকুল ইসলাম মালদার, জমির আলী, ফয়জুন নুর, রাসেল, শাহাব উদ্দিন, আজিজুর রহমান, আলমগীর, সোনামিয়া, মানিক মিয়া, জামাল উদ্দিন, আজরফ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com