1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

  • Update Time : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৯২ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজার উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। নিহত নজির হোসেন (৫০) মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মেহের বক্সের ছেলে। রবিবার দিবাগত রাত ৩টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, রবিবার (১২ ডিসেম্বর) সকালে মান্নারগাঁও গ্রামের মদরিছ মিয়ার গরু জালালপুর গ্রামের মানিক মিয়ার আমন ক্ষেতে ঢুকে পাকা ধান খেয়ে ফেলে। এতে মানিক মিয়ার ছেলে বদরুল ও মদরিছ মিয়ার ছেলে হৃদয়ের মধ্যে তর্ক বিতর্কের একপর্যায়ে দুইজনের মাধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে মান্নারগাঁও ও জালালপুর দুই গ্রামের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রামের ৯ জন আহত হয়। এতে গুরুতর আহত হন জালালপুর গ্রামের মেহের বক্সের ছেলে নজির হোসেন। এদিকে সংঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে নজির হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রবিবার দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মান্নারগাঁও শেখপাড়া গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের পুত্র মদরিছ মিয়া (৫২) ও মখাব্বির হোসেন (৪৫), আমবাড়ী গ্রামের সৈয়দ আলীর পুত্র লোকমান হোসেন (১৭) ও মান্নারগাঁও গ্রামের মদরিছ আলীর পুত্র হৃদয় মিয়া (১৭) কে আটক করেছে দোয়ারাবাজার থানার পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি তদন্ত মনিরুজ্জামান খান সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল গরুর ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মতৃ্যু হয়েছে। এই ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com