1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

দোয়ারাবাজারে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৪০

  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৪২৯ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজারে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় অনন্ত ৪০ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষই দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
জানা যায়, নির্বাচন পরাজিত দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হক নমু ও আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গত শুক্রবার দিবাগত রাতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সামছুল হক নমু ভোটারদের নিয়ে বিরূপ মন্তব্য করলে নুরুল আমিনের সমর্থকরা ক্ষিপ্ত হন। এরই জেরে শনিবার সানিয়া, প্রতাবের গাঁওসহ আশপাশের গ্রামের ভোটার সমর্থক এবং সামছুল হক নমু’র বালিউরা, চাটুরপাড়, ফুলকারগাঁও কয়েক গ্রামের দুই পক্ষের ভোটার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল হান্নান মিয়া জানান, পরাজিত চেয়ারম্যান প্রার্থী সামছুল হক নমু ভোটারদের নিয়ে বিরূপ মন্তব্যের বিষয়টি নুরুল আমিনের এক সমর্থক গ্রামবাসীকে জানিয়ে দেয়। ওইদিন রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামছুল হক নমু’র আত্মীয় ও নবনির্বাচিত ইউপি সদস্য আবদুল হেকিম এলাকাবাসীর কাছে ছুটে আসেন। এসময় নুরুল আমিনের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়লে দুই পক্ষের কয়েক গ্রাম লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সংঘর্ষের আকার ধারণ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, কয়েক গ্রামের লোকজন একত্রিত হয়ে সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের চিকিৎসার জন্য সিলেটসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com