1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৪৫ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন চয়ন দাস (০৭),পিতা- কনাই দাস,গ্রাম-দুর্লভপুর,থানা- জামালগঞ্জ, ও নিরব দাস (০৫) পিতা-নান্টু দাস গ্রাম- মান্নারগাঁও থানা- দোয়ারাবাজার।
পুলিশ ও স্বজনরা জানান শিশু চয়ন দাস ১৫ দিন পূর্বে তাে মায়ের সাথে মাসীর বাড়ি দোয়ারাবাজারের মান্নারগাঁও গ্রামে নিরব দাসের বাড়িতে বেড়াতে আসে। সোমবার বিকেলে শিশু দুজনেই বাড়ির পাশে খেলাধুলায় ছিল। পরে সন্ধ্যায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে আশপাশের বাড়িতে খোঁজ করতে থাকে তাদের । এক পর্যায়ে দুই শিশুকে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দেবদুলাল ধর জানান, প্রাথমিক তদন্তে শিশুরা দুর্ঘটনাক্রমে পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে মর্মে জানা যায়। মৃত শিশুদের সুরতহাল রিপোর্ট প্রস্তুত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com