1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:

দোয়ারাবাজারে বজ্রপাতে নিহত ১,আহত ৪

  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৩১৪ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনালীচেলা নদীতে বারকী নৌকায় পাথর আনতে যাওয়ার পথে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মহিলাসহ আরও দুই জন।
চাইরগাঁও বিজিবি ক্যাম্পের পাশে নদীতে বজ্রপাতে ওই বারকী শ্রমিক নিহত হন এবং সাথে থাকা আরো ২ জন গুরুতর আহত হন। অপরদিকে একই উপজেলার সুরমা ইউনিয়নের দুইজন মহিলা আহত হয়েছেন।
নিহত শ্রমিকের নাম আলী হোসেন (২৭)। তিনি নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত সাফির উদ্দিনের ছেলে এবং আহতরা হলেন একই গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন (২৩) ও আব্দুল জলিলের ছেলে আসাব উদ্দিন (২৫)। অপরদিকে আহত দুই মহিলা হলেন সুরমা ইউনিয়নের আজবপুর গ্রামের কলিম উদ্দিনের স্ত্রী জয়গুন নেছা (৪০), একই বাড়ির সুমন মিয়ার স্ত্রী রিমা আক্তার(৩৫)।
স্থানীয় সুত্রে যানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার চেলা নদীতে বারকী নৌকা দিয়ে পাথর আনতে যাওয়ার পথে চাইরগাও বিজিবি ক্যাম্পের নিকট বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন আলী হোসেন। খবর পেয়ে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার বাড়ীতে নিয়ে যায় ও আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়।
অপর দুই মহিলা ঘরের ভেতরে থাকাবস্তায় বজ্রপাতে বিকট শব্দে আহত হন। স্থানীরা তাদেরকে উদ্ধার করে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ সুশীল রঞ্জন দাস হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com